নবাবপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, রাজধানী নবাবপুর সুরিটোলায় গোডাউনে অগ্নিকান্ডের সংবাদ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অর্থসংবাদ/এসএম