লটারিতে ১৪৪০ প্লট দেবে রাজউক
পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত ১ হাজার ৪৪০ জন বরাদ্দ গ্রহীতার অনুকূলে প্লটের আইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ডিজিটাল লটারির মাধ্যমে এ প্লট আইডি দেওয়া হবে।
আগামী ১৭ এপ্রিল বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিজিটাল এ লটারি হবে। লটারির সময় প্লটের গ্রহীতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।