ফায়ার সার্ভিসের ৩০ জন আহত
রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের অফিসার ৩ জন, ফায়ার ফাইটার ২১ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন, স্কাউট একজন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্ট। তারা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে ৫টা ৪৩ মিনিটে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় অন্যান্য বাহিনীও। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়-ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।