Ortho Songbad আর্কাইভ

বোর্ড সভার তারিখ জানাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বোর্ড সভার তারিখ জানাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর,২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার