Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণার তারিখ জানালো ন্যাশনাল ব্যাংক

লভ্যাংশ ঘোষণার তারিখ জানালো ন্যাশনাল ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত সমায়ের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার