Ortho Songbad আর্কাইভ

আর্গন ডেনিমসের ইপিএস কমেছে

আর্গন ডেনিমসের ইপিএস কমেছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩- মার্চ’২৩) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে।

রবিবার (১৬ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৪৭ পয়সা।

মার্চ, ২০২৩ শেষে এমবি ফার্মার শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৯ পয়সায়।

মুল সাইট থেকে

পুজিবাজার