Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে হাইডেলবার্গ সিমেন্ট

পর্ষদ সভা করবে হাইডেলবার্গ সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, একই সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৬ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার