Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩২০ প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৭ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ৪৮ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। ফলে এদিন ডিএসইর টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। আর ৪ দশমিক ৯৪ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, আলহাজ টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল এবং আমরা টেকনোলজিস।

এদিন ডিএসইতে মোট ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৯টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৬০টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে ৫১টি কোম্পানির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার