Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ‘ব্যাংকে কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) প্রিন্সিপালকে (চলতি দায়িত্ব) এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী।

ব্যাংকের অডিট ডিভিশনের ১০০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার