Ortho Songbad আর্কাইভ

আয় থেকে লোকসানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমেস

আয় থেকে লোকসানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমেস
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমেস লিমিটেড।

সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৬ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার