Ortho Songbad আর্কাইভ

বোর্ড সভার তারিখ জানাল ওয়ান ব্যাংক

বোর্ড সভার তারিখ জানাল ওয়ান ব্যাংক
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর,২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার