এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড। আলোচ্য বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ০২ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে ব্যাংকটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।
অর্থসংবাদ/এসএম