দেশে আবারও বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ এপ্রিল) রাত ৯টায় গতদিনের চেয়ে আরও ২২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হয়েছে। অর্থাৎ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াটে পৌঁছেছে।
বুধবার (১৯ এপ্রিল) এ তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সবশেষ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট।
এর আগে ১৩ এপ্রিল ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে। তবে আজকের বিদ্যুৎ উৎপাদন তা ছাপিয়ে নতুন রেকর্ড স্থাপন করলো।