Ortho Songbad আর্কাইভ

রাজধানীর কারওয়ান বাজারে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

রোববার (২৩ এপ্রিল) রাত ৯টা ২১মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, আজ রাত ৯টা ২১মিনিটে কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নীচ তলায় আগুন লাগার সংবাদ পায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এরপর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৩৭মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আসেনি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার