Ortho Songbad আর্কাইভ

অ্যাপেক্স ট্যানারির বোর্ড সভার তারিখ নির্ধারণ

অ্যাপেক্স ট্যানারির বোর্ড সভার তারিখ নির্ধারণ
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ৯৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার