Ortho Songbad আর্কাইভ

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয়  হয়েছে ২ টাকা ৮১ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩২ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।

মুল সাইট থেকে

পুজিবাজার