Ortho Songbad আর্কাইভ

জনতা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

জনতা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে ১০ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ২২ পয়সা। আর শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ৮৬ পয়সা।

আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।

 

মুল সাইট থেকে

পুজিবাজার