Ortho Songbad আর্কাইভ

শুক্রবার বিমানবন্দর সড়কে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে

শুক্রবার বিমানবন্দর সড়কে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে আগামী শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। আজ বুধবার (২৬ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার