নগদের সাথে বোনাস লভ্যাংশ দেবে সোস্যাল ইসলামী ব্যাংক
সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
বুধবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ২ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।
আগামী ১০ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন।