Ortho Songbad আর্কাইভ

উত্তরা ব্যাংকের সর্বোচ্চ দরপতন

উত্তরা ব্যাংকের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে উত্তরা ব্যাংক লিমিটেডের।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানিটি শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ১২ দশমিক ৩৫ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৭ দশমিক ৩৮ শতাংশ। আর ৬ দশমিক ৩২ শতাংশ দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড।

টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনিক হোটেল, বাংলাদেশ অটোকার্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড এবং সি পার্ল হোটেল।

এদিন ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১১টি কোম্পানির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার