Ortho Songbad আর্কাইভ

জাহিন স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

জাহিন স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৮ পয়সা। গতবছর একই সময়ে ৫৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ০৯ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার