যমুনা অয়েলের আয় বেড়েছে দ্বিগুণ

যমুনা অয়েলের আয় বেড়েছে দ্বিগুণ
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। গত বছরের একই সমায়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির দ্বিগুণের বেশি আয় বেড়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৫২ পয়সা। যা দ্বিগুণের বেশি।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৮১ পয়সা। গতবছর একই সময়ে ১০ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯৫ টাকা ৪৩ পয়সা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন