Ortho Songbad আর্কাইভ

মুনাফায় ফিরেছে রহিমা ফুড

মুনাফায় ফিরেছে রহিমা ফুড
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি আয়ে ফিরেছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.০৬ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩১ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০.৪১ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার