Ortho Songbad আর্কাইভ

এস.আলম কোল্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এস.আলম কোল্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৬৭ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার