Ortho Songbad আর্কাইভ

ইপিএস বেড়েছে আমরা নেটওয়ার্কসের

ইপিএস বেড়েছে আমরা নেটওয়ার্কসের
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ০.৩৮ টাকা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.২৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.৬১ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৭২ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার