Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ সাবমেরিন কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ সাবমেরিন কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সমাপ্ত (৩১ মার্চ, ২০২৩) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ১২ টাকা ৭০ পয়সা। গতবছর একই সময়ে ১০ টাকা ৮৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯ টাকা ১৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার