Ortho Songbad আর্কাইভ

মুনাফা থেকে লোকসানে আল-হাজ্ব টেক্সটাইল

মুনাফা থেকে লোকসানে আল-হাজ্ব টেক্সটাইল
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয়  ছিল ১৮ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয়  ছিল ৩০ পয়সা।

৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯ টাকা ০৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার