Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ফার ইস্ট নিটিংয়ের

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ফার ইস্ট নিটিংয়ের
তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে,  চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৯ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। গতবছর একই সময়ে আয় হয়েছিল ৮২ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার