মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ
মার্কেন্টাইল ব্যাংকে ‘ক্যাশ ম্যানেজমেন্ট: ছেঁড়া টাকা বাছাই ও বাঁধাই এবং জাল টাকা সনাক্তকরণ’ বিষয়ক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখার ১৪১ জন কর্মকর্তা সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও সার্কুলার যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া জাল নোট সনাক্ত করার ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং রীতি অনুসরণের পাশাপাশি সাবধানতা অবলম্বনেরও পরামর্শ দেন।

ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দের পাশাপাশি ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান ও ইভিপি মো. এনায়েত উল্লাহ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি