Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ (৭ মে) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৬১৪ বারে ১৬ লাখ ৫৫ হাজার ৭৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩৩৩ বারে ২৫ লাখ ১৪ হাজার ২১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।।

তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪০ বারে ৬০ লাখ ৬৯ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- হাওয়েল টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, ইয়াকিন পলিমার, অগ্নি সিস্টেমস, মাইডাস ফাইন্যান্স, একমি ল্যাবরোটরিজ এবং জেমিনি সী ফুড।

মুল সাইট থেকে

পুজিবাজার