Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে জেনারেশন নেক্সট

দর বৃদ্ধির শীর্ষে জেনারেশন নেক্সট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ মে) জেনারেশন নেক্সটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ার এদিন সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

আজ দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ারদর ১ টাকা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

সোমবার দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- হা-ওয়েল টেক্সটাইল, অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশন, এপেক্স ফুডস, লিগ্যাসি ফুটওয়্যার, বিচ হ্যাচারি এবং ইভিন্স টেক্সটাইল।

মুল সাইট থেকে

পুজিবাজার