Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার (৯ মে) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি।

কোম্পানি দু’টি হচ্ছে- শাশা ডেনিমস এবং পূবালী ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১০ মে, বুধবার। আর কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার (১১ মে)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার