Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৩৪ কোটি টাকার লেনদেন

ব্লকে ৩৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৫টি কোম্পানির ৬৬ লাখ ৫৩ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ মে) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মা ৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ১ কোটি ৩৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ২ কোটি ১৬ লাখ,এমারেল্ড অয়েল ১ কোটি ২৭ লাখ, কেডিএস এক্সেসরিজ ১ কোটি ৩৩ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার