এনভয় টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা
গত ৩০ জুন,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (৯ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৬ পয়সা।
গত ৩০ জুন,২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ২১ পয়সা।
অর্থসংবাদ/এসএম