পুঁজিবাজার থেকে ডিলিস্ট হতে চায় বেক্সিমকো সিনথেটিক্স

পুঁজিবাজার থেকে ডিলিস্ট হতে চায় বেক্সিমকো সিনথেটিক্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ডিলিস্ট (তালিকাচূত্য) হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন বন্ধ এবং দীর্ঘ মেয়াদি পূঞ্জীভূত লোকসানে থাকায় পরিচালনা পর্ষদ মনে করছে পুঁজিবাজার থেকে ডিলিস্ট হওয়া উচিৎ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৩ সালের পর থেকে বেক্সিমকো সিনথেটিক্স আর লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। ওই সময় থেকে কোম্পানির ব্যবসা পরিচালনা করতে অনেক কষ্ট হয়েছে। স্বল্প মূল্যে কোম্পানিটি বিদেশ থেকে ডিটিওয়াই আমদানি করতে ব্যর্থ হয়েছে এবং দেশেও উৎপাদনের জন্য ইয়ার্ন সহজলভ্য ছিল না। একারণে কোম্পানিটি গত সাত বছর পরযাপ্ত উৎপাদন করতে পারেনি। এবং ওই সময় থেকে কোম্পানিটি প্রচুর লোকসানের মুখে পড়েছে।

এর ফলে গত কয়েক বছরে কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে লেনদেন হয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

কোম্পানিটি জানায়, আইন অনুযায়ী কোম্পানির সব শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া পরিশোধ করা হয়েছে।

এই পরিস্থিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে ডিলিস্ট হওয়া উচিৎ বলে মনে করছে । যদিও কোনো কোম্পানির নিজ থেকে স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হওয়ার কোনো নিয়ম নেই। তাই বেক্সিমকো সিনথেটিক্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ বিষয়ে সুস্পস্ট গাইডলাইন চেয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন