রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুৎনিক-৫’ বাজারে

রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুৎনিক-৫’ বাজারে
করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুৎনিক-৫’ এর প্রথম ব্যাচ জনসাধারণের জন্য বাজারে ছাড়লো রাশিয়া। দেশটির গামায়েলা ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এডিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ও দ্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই টিকা।

রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিকট ভবিষ্যতে এই টিকা আঞ্চলিকভাবে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ‘গাম-কোভিড-ভ্যাক’ (স্পুৎনিক-৫) এর প্রথম ব্যাচ বাজারে ছাড়া হয়েছে।’

রসদ্রাভনাদজোরের গবেষণাগারে প্রয়োজনীয় গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এটি সাধারণ নাগরিকের জন্য সরবরাহ করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত ১১ আগস্ট প্রথম দেশ হিসেবে করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। যদিও অনেকের দাবি, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই এই টিকা তৈরি হয়েছে।

মস্কোর মেয়র সার্জে সোবিয়ানিন রোববার আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার রাজধানীর সব বাসিন্দাদের টিকা প্রয়োগ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তারা জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে শিগগিরই টিকা সরবরাহ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না