Ortho Songbad আর্কাইভ

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু
শেয়ারবাজারে বীমা খাতের নতুন কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন চালু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ টাকা দরে লেনদেন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “TILIL”। আর কোম্পানি কোড ২৫৭৫৭। কোম্পানিটির লেনদেনের শুরুতে ১ টাকা বা ১০ শতাংশ দর বেড়ে ১১ টাকায় লেনদেন চলছে।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

মুল সাইট থেকে

পুজিবাজার