অভিনেতা ফারুকের অবস্থা আশঙ্কাজনক

অভিনেতা ফারুকের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ভাবা হচ্ছিলো তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু বেশ কয়েক দফায় করোনা টেস্ট করা হলে সেখানে রেজাল্ট নেগেটিভ এসেছে। তখন বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। পাশাপাশি তার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না সাড়ায় দুশ্চিন্তা বাড়ছে এই অভিনেতাকে নিয়ে।

ইউনাইটেডে বেশ কয়েকদিন চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তাকে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা