Ortho Songbad আর্কাইভ

সি পার্ল বিচ রিসোর্টের সর্বোচ্চ দরপতন

সি পার্ল বিচ রিসোর্টের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৬ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সর্বোচ্চ দরপতন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ মে) সি পার্লের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৮ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেম লিমিটেডের শেয়ার আজ ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ারদর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৭৫ শতাংশ।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অপর প্রতিষ্ঠানগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, এসকে ট্রিমস, ইনটেক লিমিটেড, ইমাম বাটন, প্রগতি ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস এবং জিবিবি পাওয়ার।

মুল সাইট থেকে

পুজিবাজার