Ortho Songbad আর্কাইভ

ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির আয় কমেছে।

বৃহস্পতিবার (১১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে ব্যাংকটির একত্রিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭৩ পয়সা।

এদিকে ব্যাংকটির আলোচিত সময়ের প্রথম প্রান্তিকে এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর ছিলো ৭০ পয়সা।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে ব্যাংকটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা। যা আগের বছর ছিলো ২২ টাকা ৮১ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার