সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি
সংঘাতে বিপর্যস্ত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরলেন আরও ২৩৯ প্রবাসী বাংলাদেশি।
শুক্রবার (১২ মে) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা পৌঁছায়। এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান থেকে বাংলাদেশে ফেরত এলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে।
অর্থসংবাদ/এসএম