Ortho Songbad আর্কাইভ

পদ্মার এক ইলিশের দাম ৯৮০০ টাকা

পদ্মার এক ইলিশের দাম ৯৮০০ টাকা
রাজবাড়ীর দৌলতদিয়ায় একটি ইলিশ ৯ হাজার ৮০৪ টাকায় বিক্রি হয়েছে। গোয়ালন্দে পদ্মা নদী থেকে ধরা পড়া মাছটির ওজন হয়েছিল ২ কেজি ৫৮০ গ্রাম।

শনিবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলের নৌকা থেকে ইলিশটি কেনেন ঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জানা গেছে, সকাল ১০টার দিকে পদ্মার রাজবাড়ী সীমান্তবর্তী এলাকা ফরিদপুরে দেবুপুর চরে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ৯ হাজার ২৮৮ টাকায় কিনে নেন। এরপর ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০৪ টাকায় মাছটি বিক্রি করেন।

সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘অনেকদিন পরে বড় এই ইলিশ মাছটি পেয়েছি। বড় এই মাছটি পেয়ে আমার আজ খুবই ভালো লাগছে। মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে।’

মুল সাইট থেকে

পুজিবাজার