Ortho Songbad আর্কাইভ

জিবিবি পাওয়ারের সর্বোচ্চ দরপতন

জিবিবি পাওয়ারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে জিবিবি পাওয়ার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৪ মে) জিবিবি পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর আজ ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ারদর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ।

রবিবার সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ ওয়েল্ডিং, এপেক্স ফুডস, ইমাম বাটন, মুন্নু অ্যাগ্রো, হাওয়েল টেক্সটাইল এবং অগ্নি সিস্টেম।

মুল সাইট থেকে

পুজিবাজার