Ortho Songbad আর্কাইভ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

রোববার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৮ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ০৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার