Ortho Songbad আর্কাইভ

ইসলামী শাখা খোলার অনুমতি পেল ডিবিএইচ

ইসলামী শাখা খোলার অনুমতি পেল ডিবিএইচ
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেটস (ডিএফআইএম) থেকে ইসলামী শাখা খোলার অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিবিএইচ গত ৭ মে ইসলামিক শাখার কার্যক্রম চালু করেছে। কোম্পানিটির বিদ্যমান ১৪টি শাখা রয়েছে।

এই ১৪টি শাখা থেকেই গ্রাহকরা ইসলামিক সেবা নিতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার