Ortho Songbad আর্কাইভ

বুধবার লেনদেন বন্ধ দুই কোম্পানির

বুধবার লেনদেন বন্ধ দুই কোম্পানির
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল বুধবার (১৭ মে) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।

কোম্পানি দু’টি হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে ১৫ মে, সোমবার কোম্পানি দুটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানি দুটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।

আর রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার (১৮ মে) কোম্পানি দুটির লেনদেন যথা নিয়মে চলবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার