Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোনাস বিতরণে সম্মতি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোনাস বিতরণে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণ করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র মতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর এই বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্মতি দিয়েছে বলে জানায় ব্যাংকটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর কোম্পানিটি তা বিতরণে বিএসইসির সম্মতির প্রয়োজন হয়।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার