Ortho Songbad আর্কাইভ

প্রভাতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রভাতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৪ মে, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।

২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার