Ortho Songbad আর্কাইভ

গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৩ মে, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর,২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, একই সভায় কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার