Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং যমুনা ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (২১ মে)। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার